আমুদরিয়া নিউজ : সোমবার তিলোত্তমা রাজপথে বইল নজিরবিহীন জনস্রোত। রান্নার গ্যাস ও নির্বাচন কমিশনের রাত বদল নিয়ে তৃণমূলের মহা মিছিল এবং তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে মমতার হুংকার ‘আবারো খেলা হবে’। মঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রীর দাবি তৃণমূল সরকারের জয় নিশ্চিত। এদিন সভায় বক্তব্য রেখে মমতা বলেন, আবারো দেখা হবে নবান্নে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, রাত যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার নিতে হবে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী কে।