আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে যখন জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, সেই সময় ভারতের জন্য এল স্বস্তির খবর। সোমবার গুজরাটের মুন্দ্রা বন্দরে নিরাপদে পৌঁছল ভারতের এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’। হরমুজ প্রণালী পেরিয়ে এই জাহাজটি দু’দিন আগেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ট্যাঙ্কারটির নিরাপদে দেশে পৌঁছনোকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
শুধু ‘শিবালিক’ই নয়, আরেকটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’ও সফলভাবে হরমুজ প্রণালী পার করেছে। সূত্রের খবর, জাহাজটি মঙ্গলবার মুম্বই বন্দরে পৌঁছতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার মধ্যে এই দুই ট্যাঙ্কারের নিরাপদ যাত্রা ভারতের জন্য বড় স্বস্তির খবর। এতে দেশের এলপিজি সরবরাহ ব্যবস্থায় চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।
বিস্তারিত আসছে…