আমুদরিয়া নিউজ : ৭২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আশির দশকের অভিনেত্রী মধু মালহোত্রা। ১৩ই মার্চ মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে ১০০রও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। দর্শকের কাছে তার নাম বিশেষভাবে জনপ্রিয় হয়ে আছে ১৯৮৩ সালের মুক্তি পাওয়া ‘হিরো’ ছবির একটি গানের সঙ্গে। বিখ্যাত গান ‘লম্বি জুদাই’ তাকে নতুন করে পরিচিতি এনে দেয়। ওই গানই তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে এবং সাফল্যের চরম শিখরে পৌঁছে দেয়। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘ সত্তে পে সত্তা’,’করজ’, ‘ কায়ামত’ ইত্যাদি। অভিনেত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগী শোকবার্তা জ্ঞাপন করেছে।
Total Views:
0