আমুদরিয়া নিউজ : Indian Premier League ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই নতুন জার্সি প্রকাশ করল Kolkata Knight Riders। “Lines of Legacy” থিমে তৈরি এই জার্সিতে রয়েছে কেকেআরের ঐতিহ্যবাহী বেগুনি ও সোনালি রং। ডিজাইনে তুলে ধরা হয়েছে দলের ইতিহাসের সেরা মুহূর্তগুলো—২০০৮ সালে Brendon McCullum–এর ১৫৮ রানের ঝড় থেকে শুরু করে Rinku Singh–এর শেষ ওভারে পাঁচ ছক্কার ঐতিহাসিক মুহূর্ত। এই লাইনগুলো একসঙ্গে মিলেই তৈরি করেছে KKR-এর আদ্যক্ষর—যা দলের গৌরবময় যাত্রার প্রতীক। নতুন জার্সি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে।