আমুদরিয়া নিউজ : বর্তমানে বাংলা সহ গোটা দেশেই ঘাটতি দেখা গিয়েছে রান্নার গ্যাসের। সাধারণ মানুষকে পড়তে হচ্ছে রীতিমত হয়রানিতে গ্যাস বুকিং করতে গিয়ে। এই পরিস্থিতিতে দেশবাসীকে অযথা আতঙ্কিত হতে মানা করলেন কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয় সঙ্গে নতুন বার্তা দিলেন পেট্রোলিয়াম মন্ত্রক, বুকিং করার আড়াই দিনের মধ্যেই পাওয়া যাবে সিলিন্ডার। তবে সিলিন্ডার বুকিং এর ব্যবধান হতে হবে অন্তত ২৫ দিনের।