আমুদরিয়া নিউজ : ধর্মতলায় মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক ও সাধারণ মানুষ ধর্ণামঞ্চে উপস্থিত ছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন বিজেপি কর্মী ভিড়ের মধ্যে ঢুকে কেন্দ্র ও রাজ্য রাজনীতি নিয়ে লেখা লিফলেট বিলি করতে শুরু করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মীরা তাদের ঘিরে প্রতিবাদ জানান।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধর্ণামঞ্চে অশান্তি তৈরির চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা নিজেদের মতামত জানিয়েছেন।
Total Views:
0