রাষ্ট্রপতির বঙ্গ সফরে ভাঙ্গা হলো প্রোটোকল

#WestBengal #DroupadiMurmu #MamataBanerjee #PoliticalControversy #ProtocolRow #IndianPolitics

আমুদরিয়া নিউজ : শনিবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরবঙ্গের শিলিগুড়িতে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতির অভিযোগ, তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী। এ বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিকেল ৫ঃ০০ টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাষ্ট্রপতির বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হয়তো রাগ করেই তাকে স্বাগত জানাতে যাননি। এই বক্তব্যের পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। যদিও এ বিষয়ে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাষ্ট্রপতির সভার কথা তার নাকি জানা নেই, তাছাড়া এটি কোন সরকারি অনুষ্ঠান নয় বলেই তিনি দাবি করেন। মুখ্যমন্ত্রীর দাবি তিনি এখন ভোটাধিকার নিয়ে ধরনায় বসেছেন। সুতরাং তার কাছে রাজ্যের জনতাই আগে। কিন্তু সাংবাদিক সূত্রে খবর,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দিকে রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙ্গার অভিযোগ তুলে প্রতিবাদ করে এক্স হ্যান্ডেলে বার্তা পাঠান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *