কালীঘাটে বিতর্কিত হোর্ডিং ঘিরে তীব্র রাজনৈতিক তরজা, কমিশনকে কটাক্ষ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি

আমুদরিয়া নিউজ : কলকাতার কালীঘাটে একটি বিতর্কিত হোর্ডিং ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার ঠিক আগেই কালীঘাটের ৮৩ নম্বর ওয়ার্ডে একাধিক হোর্ডিং লাগানো হয়, যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। হোর্ডিংয়ে কার্টুন আকারে দেখা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনারকে মাটিতে পড়ে থাকতে এবং একটি মুষ্টিবদ্ধ মহিলা হাত তাকে চেপে ধরেছে। সেই হাতের উপরে লেখা “বাঘিনী” এবং পাশে লেখা—“আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন ম্যাডাম।”

হোর্ডিংয়ে নীল-সাদা শাড়ির আঁচল দেখা যাওয়ায় অনেকেই এটিকে বাংলার প্রতিবাদী নারীর প্রতীক বলে দাবি করেছেন। শাসক শিবিরের বক্তব্য, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভের প্রতিফলনই এই হোর্ডিং। তবে বিজেপি তীব্র আপত্তি জানিয়ে বলেছে, এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অপমান করার সামিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *