আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার দুপুর নাগাদ সামশেরগঞ্জের দুটি পৃথক এলাকা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি চালায় এবং একটি বালতির মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ টি তাজা বোমা উদ্ধার করা হয়। আবার শুক্রবার দুপুর নাগাদ সামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকার একটি আমবাগান থেকে ২৪ থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোকেয়াডকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।