ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক! তৎপর পুলিশ, বম্ব স্কোয়াড

আমুদরিয়া নিউজ : সরকারি দফতরের পর এবার কলকাতার অন্যতম ঐতিহাসিক পর্যটনকেন্দ্র ভিকটোরিয়া মেমোরিয়ালে ছড়াল বোমাতঙ্ক। শুক্রবার দুপুরে মেমোরিয়াল কর্তৃপক্ষের ইমেলে বিস্ফোরণের হুমকি বার্তা পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় হেস্টিংস থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লালবাজারের বম্ব স্কোয়াড ও পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমেলে দাবি করা হয়েছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে এবং সেটি উড়িয়ে দেওয়া হতে পারে। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকায় কড়া নজরদারি শুরু হয় এবং বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালায়। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালত ও সরকারি দফতরে ধারাবাহিকভাবে বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছে। ফলে প্রশাসন এই ঘটনাকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সীমিত আকারে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *