১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা কর্ণাটক সরকারের

আমুদরিয়া নিউজ : ডিজিটাল আসক্তি রুখতে বড় পদক্ষেপের পথে কর্ণাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করেছেন, ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সরকারের মতে, সাম্প্রতিক সময়ে শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, আচরণগত পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তাদের নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রস্তাবটি কার্যকর হলে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে এমন কড়া বিধিনিষেধ জারি করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে অন্যান্য রাজ্যও একই পথে হাঁটতে পারে।

তবে সমালোচকদের একাংশের দাবি, প্রযুক্তির যুগে শুধুমাত্র নিষেধাজ্ঞা যথেষ্ট নয়—কম বয়সিদের নিরাপদ ও সচেতনভাবে ইন্টারনেট ব্যবহারের শিক্ষাও সমানভাবে জরুরি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *