আমুদরিয়া নিউজ : বিহারের রাজনীতি মহলে জল্পনা শুরু হয়েছে,মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সাংবাদিক সূত্রে খবর, সম্ভবত নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি সরকার। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল নেতৃত্ব। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ৫ই মার্চ মনোনয়নপত্র জমা দিতে পারেন নীতীশ কুমার। এই পরিস্থিতিতে সচেতন মহলের দাবি, নীতীশ কুমার জাতীয় রাজনীতিতে চলে গেলে, বিহারের মুখ্যমন্ত্রী পদ দাবী করতে পারে বিজেপি! এছাড়াও মনে করা হচ্ছে, নীতিশ পুত্র নিশান্ত কুমারকেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যেতে পারে।