আমুদরিয়া নিউজ: সৌদি আরব এবং কাতারগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে কলকাতা থেকে। শনিবার তেহরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরাইল এবং আমেরিকা। যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই।
ভয়াবহ যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। রাতারাতি বন্ধ করে দেয়া হয়েছে আকাশপথ। যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাতেও। কলকাতা বিমানবন্দর থেকে সৌদি আরব আমি এবং কাতারগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান এবং কলকাতা থেকে আবুধাবিগামী ইথিয়াদ এয়ারওয়েসের বিমান বাতিল করা হয়েছে। যাত্রীদের আগাম কোন তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ যাত্রীদের। ফলে কলকাতা বিমানবন্দরে পৌঁছতে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে বলে অভিযোগ। ইন্ডিগো এবং spicejet এর তরফেও একই বিবৃতি দেওয়া হয়েছে।