আমুদরিয়া নিউজ : ১৯ ফেব্রুয়ারি শিলিগুড়ির সেবক রোডে হিট অ্যান্ড রানের শিকার হন শঙ্কর ছেত্রী (২৫)। তিনি ছিলেন দার্জিলিং জেলার খড়িবাড়ির দুলালজোতের প্রকাশ ছেত্রী এবং কমলা ছেত্রীর ছেলে।
শনিবার শঙ্করের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।
তিনি বলেন, একজন বেপরোয়া, মাতাল চালকের জন্য দুঃখজনকভাবে এক সম্ভাবনাময় তরুণের জীবন শেষ হয়ে গেল।
তিনি জানান, পুলিশকে দ্রুত তদন্ত শেষ করে এমন কঠোর পদক্ষেপ করতে হবে যাতে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে কোনও পরিবারকে এত যন্ত্রণা এবং প্রাণহানির শিকার হতে হবে না।
দর্জিলিঙের সাংসদ আশ্বাস দেন, অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং শঙ্করের পরিবার যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন সে দিকে খেয়াল রাখবেন।
তিনি জানান, শঙ্করের মা-বাবা একা নন, তাঁদের পাশে শিলিগুড়ি, দার্জিলিং, তরাই, ডুয়ার্সের মানুষ আছেন।