ক্লাস টেনের ছাত্র খুনে যুক্তদের ধরার দাবিতে রাস্তা অবরোধ, টায়ার জ্বলল

আমুদরিয়া নিউজ : ক্লাস টেনের এক ছাত্রকে পিটিয়ে খুনের ঘটনায় যুক্ত তার সহপাঠী সহ যারা যুক্ত সকলের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হল মালদহে। মালদার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকার ঘটনা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। গত রবিবার মালদার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সাহেলের ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি চালানোর অভিযোগ ওঠে তার সহপাঠী আমরাজের বিরুদ্ধে। সেটা জানতে পেরে রবিবার সাহেল সহপাঠী আমরাজের বাড়ি গিয়ে তাকে ফেক ফেসবুক আইডি বন্ধ করার কথা বলে। তখন সাহেলকে লাঠিসোটা, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তিন দিন পরে হাসপাতালে সাহেলের মৃত্যু হয়। আজ, বৃহস্পতিবার সাহেলের দেহ গ্রামে পৌঁছলে বিক্ষোভ দানা বাঁধে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *