ফের চালু হবে ঢাকা কলকাতা বাস পরিষেবা

আমুদরিয়া নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই পুনরায় চালু হতে চলেছে ঢাকা- আগরতলা -কলকাতা বাস পরিষেবা। কত ১৮ মাস ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতির ফলে বন্ধ ছিল এই বাস পরিষেবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, সব ঠিক থাকলে আগামী শনিবার থেকে পুনরায় চালু হবে এই বাস পরিষেবা। আপাতত সপ্তাহে তিনদিন করে চলবে এই বাস। গত শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস পরীক্ষামূলক যাত্রা শুরু করে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর বৈষম্য বিরোধী উস্কানিমূলক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কের রসায়ন রসাতলে যেতে বসেছে। যার পরিণাম ভুগতে হয়েছে দুই দেশের যাত্রীদের। তারেক রহমানের মন্ত্রিত্ব পদ গ্রহণের পরই ওই দেশের মধ্যে সুসম্পর্কের বাতাস বইতে শুরু করে। সাংবাদিক সম্মেলনে তারেক রহমান জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো লক্ষণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *