কুকুরের মুখে মানুষের কাটা পা

আমুদরিয়া নিউজ : হাড় হিম করা দৃশ্য AIMSS হাসপাতাল চত্বরে। মঙ্গলবার এই হাসপাতালের চত্বরেই একটি কুকুরকে বিচ্ছিন্ন একটি মানুষের পা মুখে করে ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা দ্রুত কুকুরটির মুখ থেকে অঙ্গটি উদ্ধার করার চেষ্টা করলেও আক্রমণাত্মক আচরণ দেখিয়ে কুকুরটি পালিয়ে যায়।পরে অবশ্য অন্য স্থানে অঙ্গটি পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে নামে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়। কমিটির প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া পাটি ১৯ শে ফেব্রুয়ারি কার্ডিওথোরোসিক এন্ড ভাসকুলার সার্জারি বিভাগে এক রোগীর হাঁটুর উপর থেকে কাটা অস্ত্রোপচারের অংশ। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হাসপাতাল প্রশাসন সুপারভাইজার ও কর্মীদের শো-কজ নোটিশ জারি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *