বিতর্ক চিত্রে বিজেপির মণ্ডল সভাপতি

আমুদরিয়া নিউজ : বাঁকুড়া জেলার বিজেপি বিধায়ক স্কুলের ক্লাসরুমে ঢুকে রীতিমতো হুমকি দিয়েছিলেন স্কুলের শিক্ষকে। এবার সেই শিক্ষককে পাল্টা হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে। ফেসবুকে একটি লাইভ পোস্ট করে তিনি জানান “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ক্ষমতায় না থাকলে এই শিক্ষককে ওই বিজেপি বিধায়কের পায়ের তলায় এসে পড়তে হবে “। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ক্লাস রুমে ঢুকে ছাত্রদের সামনেই শিক্ষককে রীতিমতো ধমকান। এমন আচরণ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে। ঘটনার প্রতিবাদে বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে তৃণমূল শিক্ষক সংগঠন মিছিল ও পথসভা করেন। বলা যায় শিক্ষা প্রতিষ্ঠানে এরূপ আচরণ নজিরবিহীন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *