ম মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি। International Mother Language Day-এ নিজের ভাষায় বলুন ভালোবাসার কথা

আমুদরিয়া নিউজ : শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে International Mother Language Day। দিনটি উপলক্ষে দিল্লিতে কর্মরত প্রায় ৬০টি দেশের রাষ্ট্রদূত নিজেদের মাতৃভাষায় (ইংরেজি অনুবাদসহ) শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। উদ্যোগটি নেওয়া হয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ-র প্রস্তাবে, যা কূটনৈতিক মহলে প্রশংসিত হয়েছে। বাংলাদেশে শুক্রবার রাত ১২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধী দলনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক জোটের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জ্ঞাপনের সময় কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ও ‘সব কটা জানালা খুলে দাও না’ বাজানো হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন ইউনুস সরকারের আমলে গান দুটি না বাজানোয় দেশে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতেও মর্যাদার সঙ্গে ভাষা দিবস পালিত হচ্ছে। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁর বার্তায় বলেন, বহুভাষাবাদ কোনো চ্যালেঞ্জ নয়—এটি শক্তি ও সম্ভাবনা। তিনি সবাইকে নিজের মাতৃভাষায় কথা বলার আহ্বান জানান—“ম মানে মা, মাতৃভাষা, মাতৃভূমি।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *