ডাকাত সন্দেহে শিলিগুড়িতে ধৃত ৪, পালাল ৪

আমুরিয়া নিউজ : বুধবার রাতে শিলিগুড়ির ভক্তিনগর থানার পি সি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছে ৮ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে পুলিশ সেই খবর পায়। ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালায়। পুলিশ দেখেই সন্দেহভাজনদের মধ্যে ৪ জন ছুটে পালায়। পুলিশ ৪ জনকে ঘিরে ফেলে। তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের একজন একতিয়াসালের বাসিন্দা, আরেকজন বিবেকানন্দপল্লির বাসিন্দা, আদর্শপল্লি, পঞ্চমজন শালুগাড়ার বাসিন্দা। ধৃত চারজনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়। ফেরার দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *