খুল্লমখুল্লা হুমায়ুন কবীর, জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা

আমুদরিয়া নিউজ : জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর নির্বাচন কমিশনের প্রশংসা করলেন কেন শুনুন ?

৩-৫ মার্চের মধ্যে ১৮ তম নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। সে জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কারণ, বাংলায় যতবার ভোট হয়েছে নির্বিঘ্নে হয়নি। শান্তিপূর্ণ ভোট বিহারে হয়েছে মানুষ দেখেছেন। বাংলার মানুষের রায় যাতে সঠিক ভাবে প্রতিফলিত হতে পারে, নির্বাচন কমিশন তার ব্যবস্থা করবেই।

যুবসাথী নিয়ে কি বলছেন তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ হুমায়ুন কবীর ?

চন্দ্রিমা ভট্টাচার্য-এর যে বাজেট তা ভাতার বাজেট। কর্মসংস্থান নেই। কর্মসংস্থান করতে গেলে শিল্পায়নের দরকার হয়। কি করেছে শিল্পপতিদের নিয়ে এসে? তার রিপোর্ট জমা দিক মমতা বন্দ্যোপাধ্যায়..! পুলিশ আর তৃণমূলের অ্যাকশনে তোলাবাজ দের জায়গা দিয়েছে। বীরভূমে কোল্ড ফিল্ড, বালিতে পুলিশের সহযোগিতায় ৫২ কোটি তোলা, তোলা হয়। বালির গাড়ি থেকে পুলিশ তোলা তোলে।

হুমায়ুন কবীরের দাবি তাঁকে ভয় পাচ্ছে তৃণমূল, কেন! কী বললেন তিনি ?

হুমায়ুন কবীরের ভয়ে। তাকে সাসপেন্ড করার পর জ্যোতিপ্রিয় মল্লিক-কে অর্থাৎ জেল ফেরৎ আসামীকে সামনে রেখে ইলেকশন কমিটি হচ্ছে। বিভিন্ন জায়গায় ইলেকশন কমিটি তৈরি হচ্ছে সেখানে যারা প্রত্যক্ষভাবে বেআইনি কাজের সঙ্গে যুক্ত তারাই রয়ে গেছেন। নজরুল ইসলাম এদের বিরুদ্ধে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছিলাম। সে সব ব্যক্তিকে ইলেকশন কমিটিতে রেখে দেওয়া হল। মাহি আলম-দের রেখে দেওয়া হয়েছে। জীবন সাহা জেল হেফাজতে আছেন। রেজাল্ট যেদিন আসবেন সেদিন মুর্শিদাবাদের রেজাল্ট দেখে নেবেন।

বেলডাঙায় রাস্তা অবরোধের জন্য ৩৬ জনকে গ্রেফতার নিয়ে কি বললেন হুমায়ুন কবীর ?

পুলিশের গাফিলতিতে ১৫ জানুয়ারি অবরোধ হল। আমি বারণ করেছিলাম। তৃণমূলের উস্কানিতে এই রাস্তা ব্লক হয়। মুখ্যমন্ত্রী ভুলভাল বকেন। উনি বলে দিলেন আমার উসকানিতে হয়েছে। বলুন তো, যারা নামাজ
পড়ে তারা কি শুক্রবার রাস্তা অবরোধ করবে
? যারা রাস্তা ব্লক করেছিল তারা মুসলিম, কিন্তু তারা নামাজের জন্য মসজিদে যায় ??

২২ ফেব্রুয়ারি কি করবেন বলে হুমকি দিলেন হুমায়ুন কবীর ?

২২ ফেব্রুয়ারি, রবিবার, দুপুর ৩ টের সময় আমি রোজা করে এই ঘটনার প্রতিবাদে গোটা বেলডাঙ্গায় মিছিল করব। থানা ঘেরাও করব। আইসি, এসডিপিও এদের ভূমিকা কি ছিল ঘটনার দিন, ২২ তারিখ আমরা জানতে চাইব!

অধীর চৌধুরী প্রার্থী হলে সমর্থন করবেন হুমায়ুন কবীর ?

অধীরদা যদি নিজে দাঁড়ায় তাহলে ওনাকে আমরা সমর্থন করব। ওনার বিরুদ্ধে আমরা কোন প্রার্থী দেব না। অধীর দা আমার বিরুদ্ধে প্রার্থী দিলে দিতে পারে, আমার আপত্তি নেই। সমঝোতা নয় ,বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক। সব সময় পাশে পেয়েছি, অধীরদাকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *