আমুদরিয়া নিউজ : পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন রোগিণী আরতি পন্ডিত (৬৫)। রবিবার রাতে। সোমবার সকালেও বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। হাওড়ার বাঁকড়ার বেসরকারি নার্সিংহোমের ঘটনা। এর পরে গাফিলতির অভিযোগে সেই নার্সিংহোমে ভাঙচুর হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। তদন্ত শুরু হয়েছে।