মঞ্চে বাংলা গানে কটুক্তির মুখে সুদীপ্তা

আমুদরিয়া নিউজ : শুধুমাত্র একটি লাইন ‘আমি বাংলায় গান গাই’ মুহূর্তেই বদলে দিয়েছে মঞ্চের চেহারা। টলিউডের চেনা মুখ সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এই একটি লাইন গাইতেই বিক্ষোভে ফেটে পড়েন শ্রোতারা। কারণ সেই মঞ্চে বেশিরভাগই বাংলা গান শুনতে নারাজ এবং সুদীপ্তা কে ‘বাংলাদেশী’তকমা লাগাতেও পিছপা হননি তারা। অপমানের প্রতিবাদে সুদীপ্তাও নেতাজি এবং রামমোহনের উপমা টেনে আনতে ছাড়েননি। না এটি কোন অভিনয়ের অংশ নয়, এটি নিতান্তই একটি রাজনৈতিক তরজা। যার আড়ালে ভেসে উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি। এখন দেখার সত্যিই কি সুদীপ্তা রাজনীতির পথে পা বাড়ালেন?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *