রাজ্যকে চূড়ান্ত সতর্কবার্তা Election Commission of India-র

আমুদরিয়া নিউজ : ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ নাম অন্তর্ভুক্তির অভিযোগে পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে ১৭ তারিখের মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে Election Commission of India। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব ও পূর্ব মেদিনীপুরের ময়নায় দুই ইআরও, দুই এআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটর অনিয়মে যুক্ত। এর আগে তাঁদের সাসপেন্ড করা হলেও এফআইআর হয়নি। নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-কে দিল্লিতে তলব করা হয়। কমিশন স্পষ্ট জানিয়েছে, সময়সীমার মধ্যে এফআইআর করে রিপোর্ট দিতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *