আমুদরিয়া নিউজ : কলকাতা মেট্রো ব্লু লাইনে আধুনিকীকরণের জন্য এক হাজার ২০০ কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন। লোকসভায় গতকাল বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণো জানান, খিদিরপুরে মেট্রো স্টেশন তৈরির জন্যে ২০২০ সালে রাজ্য সরকারের কাছে জমি চাওয়া হলেও গত বছর জুলাই মাসে তা পাওয়া যায়।