হাওড়া ট্রেড সেন্টারের ১১তলা থেকে লোহার রড পড়ে দুই পথচারীর মাথায় আঘাত, মৃত্যু।

 আমুদরিয়া নিউজ : হাওড়ার মঙ্গলাহাটে কাজে এসেছিলেন দুই শ্রমিক। তাঁরা হাওড়া পুরসভার সামনে পাচল বাজারে হাওড়া ট্রেড সেন্টারের তলায় দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়েছিলেন এক ব্যবসায়ীও। তখনই দুর্ঘটনা হয়।হাওড়া পুরসভা ভবনের কাছে দুর্ঘটনা। হাওড়া ট্রেড সেন্টারের বহুতলের উপর থেকে ১২ ফুটের একটি লোহার রড পড়ে মৃত্যু দু’জনের। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার মঙ্গলাহাটে কাজে এসেছিলেন হাওড়ার দুই শ্রমিক। তাঁরা হাওড়া পুরসভার সামনে পাচল বাজারে হাওড়া ট্রেড সেন্টারের তলায় দাঁড়িয়েছিল। সেখানেই দাঁড়িয়েছিলেন কলকাতার তিলজলা এলাকার এক ব্যবসায়ী। তখনই দুর্ঘটনা হয়। ১১তলার উপর থেকে একটি লোহার রড পড়ে দু’জনের মাথায়। সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান দুই পথচারী। জখম হন আরও একজন। তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, তিলজলার ব্যবসায়ী জনৈক ইরফানুল হকের মাথায় পড়ে লোহার রডটি। আঘাত লাগে হাওড়ার দুই শ্রমিকেরও। ব্যবসায়ী এবং এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তৃতীয় জনের চিকিৎসা চলছে। পাশাপাশি, রাস্তায় দাঁড় করানো একটি স্কুটার ভেঙে গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেড সেন্টারের ১১তলার উপরে একটি নির্মাণকাজ চলছিল। সেখান থেকেই লোহার রড ঠিকরে গিয়ে রাস্তায় পড়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘‘কী ভাবে এবং কার ভুলে এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের ছাড়া হবে না। দ্রুত কড়া পদক্ষেপ করবে পুলিশ।’’অন্য দিকে, হাওড়া ট্রেড সেন্টারে যে নির্মাণকারী সংস্থাটি কাজ করছে, তারা দুর্ঘটনার দায় চাপিয়েছে আর এক ঠিকাদার সংস্থার উপরে। নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়, একটি ঠিকাদার সংস্থাকে দিয়ে কাজ করানো হচ্ছিল। এমন একটি ব্যস্ত এলাকায় কাজ করার সময় তারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিল কি না, দেখতে হবে। সবমিলিয়ে শোরগোল এলাকায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *