বাণিজ্যের আড়ালে কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে স্পষ্ট বার্তা আমেরিকার

আমুদরিয়া নিউজ : মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) প্রকাশিত একটি গ্রাফিকে জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। সেখানে পাকিস্তানের অবৈধ দখলে থাকা কাশ্মীরও ভারতের ভূখণ্ডের মধ্যেই অন্তর্ভুক্ত। এর মাধ্যমে কাশ্মীর ইস্যুতে ভারতের রাজনৈতিক মানচিত্রকেই কার্যত স্বীকৃতি দিল আমেরিকা। এই অবস্থান পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা। ইসলামাবাদের তরফে বারবার ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হলেও, কাশ্মীর প্রশ্নে আমেরিকার অবস্থান বদলায়নি। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে আমেরিকা স্পষ্ট বার্তা দিয়েছে—পাকিস্তান গুরুত্বপূর্ণ হলেও, ভূ-রাজনীতিতে ভারতের বিকল্প নেই। উল্লেখ্য, এই মানচিত্রটি ভারত–আমেরিকা নতুন বাণিজ্য কাঠামোর প্রেক্ষিতে প্রকাশিত। এতে দু’দেশের মধ্যে শুল্ক ছাড় ও বাণিজ্য সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *