বিহার নির্বাচন মামলা খারিজ, জন সুরাজ পার্টিকে সুপ্রিম ধাক্কা

আমুদরিয়া নিউজ : বিহার বিধানসভা নির্বাচন সংক্রান্ত একটি মামলায় প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ পার্টির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে দলটি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আবেদনে অভিযোগ করা হয়, ভোটের আগে সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে ভোটারদের প্রভাবিত করা হয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

বিচারপতি প্রধান বিচারপতি সূর্য কান্ত ও যুক্ত বিচারপতি জয়মল্য বাগচি-র বেঞ্চ স্পষ্ট জানায়, সরাসরি নির্বাচনের ফল বাতিল করার বিষয়টি এই পর্যায়ে আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিচারপতিরা বলেন, ভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা এভাবে চ্যালেঞ্জ করা যায় না। দেশের সর্বোচ্চ আদালতের মতে বিষয়টি সর্বভারতীয় বিষয় নয়। একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, এ ধরনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়াই সঠিক পথ। অর্থাৎ মামলাটি বিহার হাইকোর্টের বিচারাধীন বলেই মত দেওয়া হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *