বারামতী বিমান দুর্ঘটনা : অবতরণের আগে রানওয়ে দেখতে না পাওয়ার কথা জানান পাইলট

আমুদরিয় নিউজ : মহারাষ্ট্রের বারামতীর বিমান দুর্ঘটনার ঘটনার পর কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার ঠিক আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন যে তিনি রানওয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না। দৃশ্যমানতা কম থাকায় প্রথমে অবতরণ প্রক্রিয়া স্থগিত রাখা হয় এবং বিমানটিকে আকাশে একটি চক্কর কাটতে বলা হয়। পরে আবার অবতরণের চেষ্টা করা হলে পাইলট রানওয়ে দেখতে পাচ্ছেন বলে জানান। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে পাইলট ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় মৃত হয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ বিমানটিতে থাকা পাঁচজন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। খারাপ আবহাওয়া, দৃশ্যমানতার সমস্যা এবং প্রযুক্তিগত ত্রুটি—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *