মিষ্টি জল ছেড়ে নোনা জলে ফিরল অলিভ রিডলে কচ্ছপ

আমুদরিয়া নিউজ : পথ ভুলে গভীর সমুদ্র ছেড়ে হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের নদীতে ঢুকে পড়া দু’টি বিরল অলিভ রিডলে কচ্ছপকে শেষ পর্যন্ত তাদের স্বাভাবিক আবাসে ফিরিয়ে দেওয়া হল। স্থানীয় পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে কচ্ছপ দু’টিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় মিষ্টি জলে থাকার ফলে শারীরিক সমস্যার আশঙ্কায় প্রথমে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হয়। পরে বনদফতরের তত্ত্বাবধানে একটি কচ্ছপ পূর্ব মেদিনীপুরের কাঁথি উপকূলে এবং অন্যটিকে বঙ্গোপসাগরের নোনা জলে মুক্ত করা হয়। বনদফতরের মতে, ডিম পাড়ার মরসুমে দিকভ্রান্ত হয়ে কচ্ছপ দু’টি নদীতে ঢুকে পড়েছিল। স্থানীয়দের সহযোগিতা ও দ্রুত পদক্ষেপে এই বিরল প্রজাতির প্রাণীদের নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *