বন্দে মাতরমের ১৫০ বছরে বাংলার অস্মিতা তুলে ধরল রাজ্যের ট্যাবলো

আমুদরিয়া নিউজ : সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে পশ্চিমবঙ্গের ট্যাবলোয় ফুটে উঠল বাংলা ও বাঙালির গর্বের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবছরের থিমে সাজানো ট্যাবলোয় সামনে ছিল আনন্দমঠ লিখতে মগ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশাল মূর্তি। ট্যাবলোয় আরও ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা-সহ বাংলার বহু কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও মনীষীরা। ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা’— এই থিমে তৈরি ট্যাবলোকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নীরব সাংস্কৃতিক বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবাসীর সামনে বাংলার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য তুলে ধরাই ছিল এই ট্যাবলোর মূল লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *