আমুদরিয়া নিউজ : ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক আবারও নজর কাড়ে। নীল কুর্তা, হালকা রঙের নেহরু জ্যাকেটের সঙ্গে তিনি পরেছিলেন উজ্জ্বল লাল রঙের রাজস্থানি লেহরিয়া পাগড়ি, যাতে সোনালি কাজ ছিল। পশ্চিম ভারতে লাল রঙ সুখ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত, আর এই পাগড়িকে অনেকেই প্রতীকী রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা হিসেবেও দেখছেন। ২০১৪ সাল থেকে প্রতি সাধারণতন্ত্র দিবসে মোদী ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পাগড়ি পরে আসছেন, যা ভারতের ‘unity in diversity’ বা সাংস্কৃতিক বহুত্বকে তুলে ধরে। তাঁর পাগড়ি কেবল ব্যক্তিগত স্টাইল নয়, বরং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক পরিচয়ের দৃশ্যমান প্রতীক হয়ে উঠেছে।এবছরের সাধারণতন্ত্র দিবসের থিম ছিল ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর। জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন দিয়ে অনুষ্ঠান শুরু হয়, এরপর কর্তব্যপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই প্রেক্ষাপটে মোদীর পোশাক রাজনীতির পাশাপাশি সংস্কৃতির গুরুত্বকেও তুলে ধরে— রাষ্ট্রীয় শক্তির সঙ্গে ভারতের ঐতিহ্য ও সৌন্দর্যের বার্তা দেয়।