তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক নৌশাদের, সমর্থনে সুজন–অধীর

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি জানান, বামফ্রন্ট, কংগ্রেস ও অন্যান্য সেকুলার শক্তির সঙ্গে আলোচনা চলছে এবং জানুয়ারির মধ্যেই জোট নিয়ে চূড়ান্ত অবস্থান স্পষ্ট করা হবে। নৌশাদের কথায়, “কাল থেকেই সর্বোচ্চ চেষ্টা শুরু হবে, যাতে দ্রুত জোট গঠন করা যায়।”

নৌশাদের এই প্রস্তাবকে সমর্থন করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সুজন চক্রবর্তীর মতে, বিজেপি ও তৃণমূলের বাইরে থাকা সব সেকুলার শক্তির একজোট হওয়া প্রয়োজন। অধীর চৌধুরী বলেন, এই প্রস্তাব যুক্তিযুক্ত এবং ধর্মনিরপেক্ষ দলগুলি এক হলে তৃণমূলের বিরুদ্ধে শক্তিশালী লড়াই সম্ভব।

তবে নৌশাদের জোট প্রস্তাবকে কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই দলগুলি বিজেপিরই বিভিন্ন ‘টিম’ এবং সংখ্যালঘুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *