ডিজি নিয়োগে কড়া নির্দেশ ক্যাটের, চাপে রাজ্য সরকার

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে এবার কড়া নির্দেশ পেল রাজ্য। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রাজ্য সরকারকে নির্দেশে জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে ইউপিএসসি-র কাছে ডিজি পদের জন্য এমপ্যানেলমেন্টের প্রস্তাব পাঠাতে হবে। সেই প্রস্তাব পাওয়ার পর ইউপিএসসি প্যানেল তৈরি করে রাজ্যকে জানাবে।

পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিজি আইপিএস অফিসার রাজেশ কুমারের ট্রাইব্যুনালে আবেদনের সূত্রেই এই নির্দেশ। ট্রাইবুনালের কাছে তাঁর দাবি ছিল ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। এবার ট্রাইব্যুনাল রাজেশকেই মান্যতা দিয়েছে।

প্রসঙ্গত, আগের ডিজি অবসর নেওয়ার আগে নিয়মমাফিক প্রস্তাব না পাঠানোয় স্থায়ী নিয়োগের প্রক্রিয়া থমকে যায়। নিয়ম অনুযায়ী, ডিজি নিয়োগের জন্য আগেভাগেই কেন্দ্রীয় সংস্থার কাছে প্রস্তাব পাঠানো বাধ্যতামূলক। তবে তা করতে পারেনি রাজ্য। ট্রাইব্যুনালের নির্দেশে এখন দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য রাজ্য সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *