সিঙ্গুরে যা দেয়নি মোদী, তা দেবে মমতা। এমনই ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমুদরিয়া নিউজ : বাংলার ভোটের আবহে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জানুয়ারি একটি প্রশাসনিক সভা করবেন। ওই সভা থেকে রাজ্যের ১৬ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান শুরু হবে।

প্রতি পরিবারের জন্য বরাদ্দ ১,২০,০০০ টাকা, যা মোট খরচ দাঁড়াবে প্রায় ১৯,২০০ কোটি টাকা। প্রশাসনিক খরচ যুক্ত করলে এই প্রকল্প বাংলার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে ধরা হচ্ছে, কারণ অতীতে কোনও সরকার এত বড় প্রকল্পে এক লাফে এত টাকা ব্যয় করেনি।

রাজনৈতিক প্রেক্ষাপটে, এই ঘোষণা বিহারের নীতীশ কুমার-মোদী জুটির ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ (১২ হাজার কোটি টাকা) থেকে বড় প্রভাব ফেলতে পারে, কারণ মমতার প্রকল্পটি স্থায়ী সম্পদ তৈরি করবে এবং গ্রামের ৬০–৮০ লক্ষ মানুষকে সরাসরি উপকৃত করবে।

সিঙ্গুরের রাজনৈতিক গুরুত্বও কম নয়। ২০১১ সালের পরিবর্তনের নেপথ্যে সিঙ্গুরের ভূমিকা ছিল বড়। মমতা দীর্ঘদিন ধরে এই এলাকাকে রাজনৈতিক ও কৌশলগত মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। বিজেপি প্রধানমন্ত্রীর মোদী আগেও এখানে বড় ঘোষণা করতে পারেননি। মমতা এই সভার মাধ্যমে মোদীকে রাজনৈতিকভাবে মোকাবিলা ও নতুন ঘোষণা দুইই করেছেন।

মমতার কৌশল অনুযায়ী, প্রতিটি জেলার গ্রাম ও শহরে ইঞ্চিতে ইঞ্চিতে প্রচার নিশ্চিত করা হচ্ছে, যাতে ভোটে সঠিক প্রভাব ফেলা যায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *