সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনকে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকা প্রকাশ করতে হবে… বিস্তারিত…

আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করার। আদালত জানিয়েছে, তালিকাটি গ্রাম পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি, শুনানির সময় নথি জমা দিলে তার স্বীকৃতি হিসেবে রসিদ দেওয়া বাধ্যতামূলক।

সুপ্রিম কোর্ট রাজ্যকে পর্যাপ্ত কর্মী মোতায়েন করে প্রক্রিয়াটি নির্বিঘ্নে চালানোর নির্দেশ দিয়েছে। ব্লক ও পঞ্চায়েত অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নথি জমা দিতে এবং আপত্তি জানাতে পারবে। জেলা প্রশাসককে নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সঙ্গে যথাযথ পুলিশি ও আইন-শৃঙ্খলার ব্যবস্থাও রাখতে হবে।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় যেসব ভোটারের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে, তাদের মধ্যে মোট ৯৪ লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। অসঙ্গতির মধ্যে রয়েছে বাবার নামের ভুল, বয়সের ব্যবধানের সমস্যা, উত্তরাধিকার সংক্রান্ত গরমিল ইত্যাদি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের দাবিকে মান্যতা দিয়েছে। পরিকল্পিতভাবে এক কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, যা শেষ হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *