আমুদরিয়া নিউজ : আফ্রিকার দেশ উগান্ডায় ৭২ শতাংশ ভোট পেয়ে সপ্তমবার প্রেসিডেন্ট হয়েছেন ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার ৮১ বছর বয়সী রাজনীতিক জেতেন। তাঁর বিরোধী দলের প্রার্থী ববি ওয়াইন আত্মগোপন করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভোটের ফল প্রকাশের আগেই তাঁর বাড়িতে সামরিক বাহিনী হানা দিয়ে বাড়ির সকলকে অন্তরীণ করেছে। তিনি নিরাপদ জায়গায় আত্মগোপন করতে বাধ্য হয়েছে। ভোটে ভয়ানক কারচুপি হয়েছে বলে ববির দলের অভিযোগ।