আমুদরিয়া নিউজ : ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হয়েছে এক নতুন মাইলফলক। আজ থেকেই পরিষেবা শুরু দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যা চলবে হাওড়া–গুয়াহাটি রুটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিক ভাবে এই আধুনিক সেমি হাই-স্পিড স্লিপার ট্রেনের উদ্বোধক।
আধুনিক স্লিপার ট্রেন, রাতের যাত্রার জন্য বিশেষ নকশা
রাতের দীর্ঘ সফরের কথা মাথায় রেখেই বিশেষ ভাবে নকশা করা হয়েছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার, যদিও বাণিজ্যিক ভাবে এটি চলবে প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে।
মোট ১৮টি কামরা নিয়ে গঠিত এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
ভাড়া কাঠামো
রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ কিলোমিটার যাত্রার ভিত্তিতে। ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
হাওড়া–মালদহ টাউন (৩২৪ কিমি)
-
১এসি: ₹১৫২০
-
২এসি: ₹১২৪০
-
৩এসি: ₹৯৬০
হাওড়া–নিউ জলপাইগুড়ি (৫৫৬ কিমি)
-
১এসি: ₹২১১৩
-
২এসি: ₹১৭২৪
-
৩এসি: ₹১৩৩৪
হাওড়া–কামাখ্যা (৯৫৮ কিমি)
-
১এসি: ₹৩৬৪০
-
২এসি: ₹২৯৭০
-
৩এসি: ₹২২৯৯
কামাখ্যা–নিউ জলপাইগুড়ি (৪০১ কিমি)
-
১এসি: ₹১৫২৪
-
২এসি: ₹১২৪৩
-
৩এসি: ₹৯৬২
কামাখ্যা–মালদহ টাউন (৬৩৪ কিমি)
-
১এসি: ₹২৪০৯
-
২এসি: ₹১৯৬৫
-
৩এসি: ₹১৫২২
কামাখ্যা–হাওড়া (৯৫৮ কিমি)
-
১এসি: ₹৩৬৪০
-
২এসি: ₹২৯৭০
-
৩এসি: ₹২২৯৯
প্রথম যাত্রার সময়সূচি
আজ, ১৭ জানুয়ারি, ট্রেন নম্বর ০২০৭৫ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রথম যাত্রায় মালদহ টাউন থেকে কামাখ্যার উদ্দেশে রওনা দেবে।
দুপুর ১টা ১৫ মিনিটে মালদহ থেকে যাত্রা শুরু করে রাত ১১টা ১৫ মিনিটে কামাখ্যায় পৌঁছবে এই ট্রেন।
পথে মোট সাতটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি—
আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও ও রঙ্গিয়া।
যাত্রীদের জন্য বড় স্বস্তি
রাতের আরামদায়ক সফর, আধুনিক সুযোগ-সুবিধা এবং দ্রুত গতির সমন্বয়ে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের যাত্রা অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।