আমুদরিয়া নিউজ : ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তাঁরা সিরিয়াস বা গুরুতর ও বাস্তবসম্মত সমঝোতার জন্য প্রস্তুত। তিনি বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।” কিন্তু, ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে কয়েকটি স্তরে যোগাযোগ শুরু হয়েছে।