আই-প্যাক ইস্যুতে ইডি–রাজ্য মুখোমুখি, হাইকোর্টে শুনানি স্থগিত

আমুদরিয়া নিউজ : আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে হানা দেওয়ার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইল, ল্যাপটপ নিয়েছেন, এই অভিযোগে সিবিআই তদন্ত চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সংক্ষেপে ইডি। তা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়েছে। পাল্টা মুখ্যমন্ত্রী কলকাতার দুটি থানায় ইডির বিরুদ্ধে আইপ্যাক অফিস থেকে তৃণমূলের ভোট সংক্রান্ত তথ্য ও নথি চুরির অভিযোগ দায়ের করেছেন।
কলকাতা হাইকোর্টে এজলাসে হট্টগোল হওয়ায় আজ শুনানি স্থগিত করে দিয়েছেন বিচারপতি। আগামী ১৪ জানুয়ারি ইডির ও পাল্টা রাজ্যের দায়ের করা আবেদনের শুনানি হতে পারে।
এরপরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আলাদা বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। যদিও তা খারিজ করে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *