আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে ইমেল আসায় লোকভবনে ‘হাই অ্যালার্ট’ জারি হয়েছে। কলকাতা পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে নিরাপত্তা জোরদার ও তদন্ত শুরু করেছে, বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। ‘জেড প্লাস’ নিরাপত্তা থাকা সত্ত্বেও হুমকিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই রাজ্যপাল শুক্রবার নিরাপত্তা ছাড়াই রাস্তায় নামার সিদ্ধান্তে অনড়, যা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি করেছে।
Total Views:
0