আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট আগামী বৃহস্পতিবার লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুকের বন্দির আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি করবে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দায়ের করা আবেদনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) সোনাম ওয়াংচুককে আটক করা বেআইনি এবং তা সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করছে। বুধবার মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হলেও বিচারপতিরা তা একদিন পিছিয়ে দেন। আবেদনে আরও দাবি করা হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের জন্য তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আদালতে জবাব জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের শুনানিতে এই মামলার ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারিত হতে পারে।