আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের বুলন্দশহরে ৬ বছরের এক শিশুকে গণধর্ষণ করে রাস্তায় ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল। শিশুটির বাবার দাবি, তাঁর কন্যা ছাদে খেলছিল। পরে দেখেন বাড়ির পেছনে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। শিশুটির বাবা দুজনের নামে ধর্ষণ ও খুনের অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে এবং একটি নির্মীয়মান বাড়িতে তাদের খুঁজে পায়। পুলিশের দাবি সেই সময় তারে আত্মসমর্পণ না করে গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালালে দুজনেই আহত হয় এবং তারপর পুলিশ তাদের গ্রেফতার করে। তারা জেরায় ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করেছে।