ধর্মশালার সরকারি কলেজে র‍্যাগিংয়ের শিকার ১৯ বছর বয়সী ছাত্রী মৃত

আমুদরিয়া নিউজ : হিমাচল প্রদেশের ধর্মশালার একটি সরকারি কলেজে র‍্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ১৯ বছর বয়সী এক ছাত্রী মারা গিয়েছেন। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে তিন সহপাঠী ও এক অধ্যাপকের শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হন ওই ছাত্রী। এরপর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর তিনি লুধিয়ানার একটি হাসপাতালে মারা যান।

পুলিশ ইতিমধ্যেই ওই অধ্যাপক ও তিন ছাত্রীকে র‍্যাগিং, শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগে মামলা করেছে। নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, দীর্ঘদিনের নির্যাতনের কারণে তাঁর মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান।

এই ঘটনার পর থেকে কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সতর্কতা বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *