আমুদরিয়া নিউজ : দক্ষিণ সুইজারল্যান্ডের একটি আলপাইন স্কি রিসর্টে নববর্ষের এক অনুষ্ঠানে আগুনে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন। স্থানীয় পুলিশ সূত্র অনুযায়ী, ক্রান্স-মন্টানার লে কন্সটেলেশন লাউঞ্জ বারে রাত দেড়টার দিকে আগুন লাগে। নিহত ও আহতের সঠিক সংখ্যা বা আগুনের কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। সুইজারল্যান্ডের অন্যতম অভিজাত স্থান ক্রান্স-মন্টানা তার সারা বছরের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য বিখ্যাত, যা পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণীয়।