আমুদরিয়া নিউজ : বড়দিনের আগের দিন কলকাতা জুড়ে উৎসবের আবহ। এই আনন্দঘন মুহূর্তে নিজের লেখা ও সুর করা নতুন বড়দিনের গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়া এই গানটির ভিডিওতে কলকাতার বিভিন্ন পরিচিত স্থান, বিশেষ করে পার্কস্ট্রিটের দৃশ্য তুলে ধরা হয়েছে।
গান প্রকাশের পাশাপাশি বুধবার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারির মধ্যরাতের প্রার্থনা সভায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, সাংসদ ডেরেক ও’ ব্রায়েনসহ অন্যান্য বিশিষ্টরা। এদিন গান প্রকাশ করে রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছাও জানান তিনি।
এছাড়াও বড়দিন উপলক্ষে শিশুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে, এর আগেও বিভিন্ন উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গান প্রকাশিত হয়েছে। গান ছাড়াও কবিতা লেখা, গল্প রচনা ও ছবি আঁকায় তাঁর আগ্রহ নতুন নয়। দুর্গাপুজো ও কালীপুজোতেও তাঁর সৃষ্টির প্রকাশ দেখা গেছে।
"শান্তির দীপ এসো ঘরে ঘরে
তুমি প্রভু এসো হৃদয় জুড়ে…"সকলকে জানাই 'Merry Christmas'
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/NXb6WqxHBi
— Mamata Banerjee (@MamataOfficial) December 24, 2025