বাড়ির উঠোন থেকে শিশুকে টেনে নিল চিতাবাঘ

আমুদরিয়া নিউজ : বাড়ির উঠোনে খেলছিল পাঁচ বছরের এক শিশু। সেই সময় হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি চিতাবাঘ শিশুটিকে মুখে করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। সবাই একসঙ্গে চিৎকার ও ঢিল ছুড়তে শুরু করলে কিছু দূরে গিয়ে চিতাবাঘ শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। জলপাইগুড়ি জেলার বানাররহাট থানার অন্তর্গত কলাবাড়ি বান্দ লাইন এলাকার ঘটনা।

এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের মতে, শিশুটির শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। তবে সে আপাতত বিপদমুক্ত। ঘটনার খবর পেয়ে ডায়না এবং বিন্নাগুরি রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছান। তাঁরা গোটা এলাকা ঘিরে নজরদারি বাড়িয়েছেন এবং খাঁচা বসানোর কাজ শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *