বিয়ে পবিত্র বন্ধন, তা এখন ব্যবসায়িক লেনদেনে পরিণত বলে উদ্বেগ সুপ্রিম কোর্টের

আমুদরিয়া নিউজ : পণের দাবিতে অত্যাচার ও বধূহত্যার মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করল। সুপ্রিম কোর্ট বলেছে, বিয়ে হল এক পবিত্র বন্ধন। অথচ তা এখন ব্যবসায়িক লেনদেন বা দেওয়ানেওয়া পরিণত করা হচ্ছে। চাহিদা মতো টাকা জিনিস না পেলে বধূ নির্যাতন হচ্ছে, বধূহত্যাও হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পণের দাবিতে অত্যাচার হল বর্বরতা যা এই সমাজ অথবা আইন কোনও অবস্থায় মেনে নিতে পারে, এই বার্তা আরও জোরালভাবে দিতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *