আমুদরিয়া নিউজ: যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত নয়জনের। আহত বহু। মঙ্গলবার বিকেলে গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রিবাহী ট্রেনটি সজোরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি। শুধু তাই নয়, বেশ কয়েকটি বগিও লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। যদিও কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার জেরে ওই লাইনে স্তব্ধ ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে ওই লাইনের একাধিক ট্রেন।
Total Views:
0