চূড়ান্ত হল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

আমুদরিয়া নিউজ: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যোগ্যতা অর্জন পর্ব শেষে চূড়ান্ত হয়ে গিয়েছে অংশগ্রহণকারী ২০টি দল। গত বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে সেরা সাত দল হিসাবে সরাসরি ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। আয়োজক দেশ হিসাবে ভারত ও শ্রীলঙ্কা আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি-২০ বিশ্বকাপে। তাদের মধ্যে এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ইটালি। টি–টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ২০ দল হল ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি, নামিবিয়া, জিম্বাবোয়ে, ওমান, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহি।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *